দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার উত্তরবঙ্গে শিলিগুড়ির শিবমন্দির থেকে সেবকের ক্যান্টনমেন্ট পর্যন্ত দীর্ঘ একটি রাস্তার শিলান্যাস করতে এসেছিলেন নিতিন।দার্জিলিং মোড়ের কাছে দাগাপুর মাঠে চলছিল সেই অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ-ই অসুস্থ বোধ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তৎক্ষনাৎ তাঁর জন্য গ্রিন করিডোর করে চিকিৎসককে নিয়ে আসা হয়েছে। সূত্রের খবর, তাঁর স্যালাইন চলছে।
প্রসঙ্গত,কেন্দ্রীয় মন্ত্রী গডকরির প্রথম কর্মসূচি ছিল উত্তরবঙ্গের শিলিগুড়িতে, যেখানে তিনি ১২০৬ কোটি টাকার তিনটি এনএইচ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন। শিলিগুড়ির দার্জিলিং মোড়ের কাছে দাগাপুর ফুটবল মাঠে শিলন্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১ টা নাগাদ সেখানে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী। কিছুক্ষণ পরই ভাষণ দিতে ওঠেন তিনি। কিছুটা কথা বলার পরই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন গড়কড়ি। সঙ্গে সঙ্গে তাঁকে মঞ্চের পাশে গ্রিনরুমে নিয়ে যাওয়া হয়। ছুটে আসেন চিকিৎসকরা।
সূত্রের খবর, হঠাৎ রক্তের শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় অসুস্থ হয় পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু প্রাথমিক চিকিৎসাতেও তাঁর শারীরিক অস্বস্তি না কমায় মাটিগাড়ায় দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্টের বাড়িতে গডকড়িকে নিয়ে যাওয়া হয়। সেখানে শিলিগুড়ির তিনজন নামী চিকিৎসককে ডেকে পাঠানো হয়। বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন বলে জানা গিয়েছে।