
নিউটাউন, ৭ এপ্রিল : নিউটাউন সিটি সেন্টার টু এর পিছনে ঝুপড়ির দোকানে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয় একাধিক দোকান। ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন ও একটি এনকেডিএর জলের ট্যাঙ্কার পৌঁছয়। পুলিশের অনুমান গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এই আগুনটি লাগে। ঘটনাটি ঘটেছে শুক্রবার।
বিধাননগর পৌরনিগমের ১২ নম্বর ওয়ার্ড স্থিত নিউটাউন সিটি সেন্টার এর পিছনে ঝুপড়িতে দোকানে আগুন লাগে। আগুনে ভর্তিভূত হয় ৮টি দোকান। শুক্রবার সকাল ১১.৩০টা নাগাদ আগুন লাগে। স্থানীয়রা তড়িঘড়ি পাশের আবাসন থেকে পাইপ লাইনের মাধ্যমে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থলে দমকল এসে পৌঁছয়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় আটটি দোকান। ইকোপার্ক থানার পুলিশ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। যদিও প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এই আগুন লাগে। কোন হতাহতের খবর নেই।
