Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Muhharam in murshidabad: শোকের আবহে মুর্শিদাবাদে পালিত মহরম, গ্রাম-শহরে পরিক্রমা করল শোভাযাত্রা

Muhharam in murshidabad (File Picture)
Muhharam in murshidabad (File Picture)

 

মুর্শিদাবাদ, ২৯ জুলাই : শোকের আবহে মুর্শিদাবাদে পালিত হল মহরম। শনিবার সকালে জেলার বিভিন্ন গ্রামগঞ্জ মফস্বল ও শহরে বেরোয় শোকযাত্রার তাজিয়া। কান্দি মহকুমার ভরতপুর, সালার, জীবন্তি মহালন্দিতে শোভাযাত্রায় গাওয়া হয় শোকগাথা মর্শিয়া। গ্রামে গ্রামে সুর করে সেদিনের কাহিনীর বর্ননা করছেন কাসেদরা।

লালবাগ কেল্লা নিজামতের বাসিন্দা নবাব পরিবারের উত্তরসূরী শিয়া সম্প্রদায় তাদের নিজস্ব রেওয়াজে ১ মহরম থেকে ১০ দিন ধরেই উদযাপন করে মহরম। শোকগ্রস্ত হয়ে বিরত থাকেন গীত বাদ্য সহ সকল উৎসব থেকে। শনিবার কালো পোষাক পরিহিত পুরুষেরা ইমামবাড়া থেকে সাদা ঘোড়া দুল দুল কে সাজিয়ে নিয়ে জুলুস বার করে শহর পরিক্রমা করেছে। শেষ হবে আমানিগঞ্জ কারবালার ময়দানে। পথে শহীদ হুসেনের বীরগাথা উচ্চারণের সাথে সাথে বুকে চাপড় মেরে চলছে মাতম। রাস্তার দু''পাশে দাঁড়িয়ে মাতমে শরিক হয়েছেন মহিলারাও।

You might also like!