Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

West Bengal

2 years ago

Road accident in Cooch Behar: কোচবিহারে পথ দুর্ঘটনায় ফের মোহনের মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

Mohan (tortoise) diedin a Road Accident (Ciollected)
Mohan (tortoise) diedin a Road Accident (Ciollected)

 

কোচবিহার, ১৫ অক্টোবর : পথ দুর্ঘটনায় ফের মোহন (কচ্ছপ)-এর মৃত্যু । রবিবার সকালে। কোচবিহারের বানেশ্বরের জল ট্যাংকি সংলগ্ন রাস্তার উপরে গাড়ি চাপা পড়ে কচ্ছপটির মৃত্যু হয়। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

পথ দুর্ঘটনায় বারবার কচ্ছপের এভাবে মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বানেশ্বর মোহন রক্ষা কমিটি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এ বিষয়ে বানেশ্বর মোহন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন শীল বলেন, ‘প্রশাসনিক চরম উদাসীনতার কারণেই কচ্ছপগুলির এভাবে মৃত্যু ঘটছে। প্রশাসনকে তারা একাধিকবার এই নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানালেও তারা বিষয়টি নিয়ে অনেকটাই উদাসীন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে চলতি মাসে পথ দুর্ঘটনায় বানেশ্বরে এই নিয়ে ছয়টি মোহনের মৃত্যু হল। চলতি বছরে এই সংখ্যা প্রায় ৩০-এর কাছাকাছি। প্রশাসন অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে পুজোর পরেই এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে।‘

স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অর্ধেন্দু বণিক বলেন, ‘পথ দুর্ঘটনায় মোহনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করে বন দফতরে খবর দেওয়া হয়েছে।‘

You might also like!