Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Kabir shankar Bose slammed Kalyan: উপ-রাষ্ট্রপতিকে উপহাস লজ্জাজনক, এথিক্স কমিটির ব্যবস্থা নেওয়া উচিত : ব্যারিস্টার কবির শঙ্কর বোস

Mocking VP is shameful, ethics committee should take action: Barrister Kabir Shankar Bose
Mocking VP is shameful, ethics committee should take action: Barrister Kabir Shankar Bose

 

হুগলি, ২০ ডিসেম্বর: উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে উপহাস ও নকল করার জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা এবং ব্যারিস্টার কবির শঙ্কর বোস। তাঁর মতে, এ বিষয়ে এথিক্স কমিটির ব্যবস্থা নেওয়া উচিত। মঙ্গলবার সংসদ চত্বরে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ব্যঙ্গ করে নানা ধরনের অঙ্গভঙ্গি করেন হুগলি জেলার শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপ-রাষ্ট্রপতিকে নকল ও উপহাস করার জন্য কল্যাণকে আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা এবং ব্যারিস্টার কবির শঙ্কর বোস।

বুধবার নিজ প্রতিক্রিয়ায় শঙ্কর বোস বলেছেন, "এটাই তৃণমূল কংগ্রেস এবং আইএনডিআই জোটের সংস্কৃতিকে প্রতিফলিত করে। দেশ কখনও এসব মেনে নেবে না।" তিনি আরও বলেছেন, সংসদের এথিক্স কমিটির উচিত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া। কবির শঙ্কর বোস বলেছেন, "শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভারতের উপরাষ্ট্রপতি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালের অনুকরণ করতে দেখা গিয়েছে।

রাহুল গান্ধী, যাঁর সাংসদ পদ কয়েকদিন আগে বাতিলও করা হয়েছিল, সে আবার তৃণমূল সাংসদের ভিডিও করেছে। এটা খুবই লজ্জাজনক। এই ঘটনা তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং আইএনডিআই জোটের সংস্কৃতিকে প্রতিফলিত করে। ভারতের জনগণ এটা কখনও মেনে নেবে না। ভারতের উপ-রাষ্ট্রপতির ওপর এই হামলা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সংসদের এথিক্স কমিটির উচিত এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া।"


You might also like!