West Bengal

3 years ago

Mild rain in kolkata:ছিঁটেফোঁটা বৃষ্টিতে আশার সঞ্চার মানুষের মনে, রোদের তেজে মিলল না গরম থেকে স্বস্তি

Mild rain in kolkata
Mild rain in kolkata

 

কলকাতা, ২১ এপ্রিল : প্রচন্ড গরমে পুড়তে থাকা দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই শুক্রবার ভোরে কলকাতা ও দুই ২৪ পরগণার কিছু অংশে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির সৌজন্যে মানুষের মনে খানিকটা আশার সঞ্চার করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ থেকে উত্তর পশ্চিম বঙ্গপোসাগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই এই আকস্মিক বৃষ্টি। তবে রোদের তেজে মিলল না গরম থেকে স্বস্তি।

ভোরে বৃষ্টি হলেও, শুক্রবার সকালের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম বজায় ছিল। চড়া রোদও উঠেছিল সকালের দিকে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘন্টার মধ্যে আবহাওয়া বদলে গেলে, তাপমাত্রা বাড়ার আর তেমন কোনও সম্ভাবনা নেই। উল্টে কমবে তাপমাত্রা।


You might also like!