West Bengal

3 years ago

Midnipur News:ইঁদুর চুরি করলো প্রায় ১৩ হাজার টাকা

rat
rat

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিষয়টা অস্বাভাবিক মনে হলেও সত্যি। কোনো মানুষ নয়,একটা ধেড়ে ইঁদুর চুরি করেছে দোকানের ক্যাশ বাক্সের প্রায় ১৩ হাজার টাকা। তমলুকের হাসপাতাল মোড়ে জেলা পরিষদের মার্কেট কমপ্লেক্সেই অমলকুমার মাইতির মশলাপাতির দোকান। বুধবার রাতে দোকানের ক্যাশবাক্সে নগদ প্রায় ১৩ হাজার টাকা রেখে বাড়ি গিয়েছিলেন। সকালে দোকান খুলে চোখ কপালে। ক্যাশবাক্স ফাঁকা। কোনও টাকা নেই। খবর পাওয়ার পর আশপাশের দোকানদাররা ভিড় জমান। কিন্তু তাঁদের কোনও পরামর্শই মনপসন্দ হচ্ছিল না অমলবাবুর। একজন বললেন, “তাহলে আর দেরি কেন? এবার পুলিশকে ফোন করুন।” এমন কথা অনেকেই বলেছে। কিন্তু দোকান মালিক কিছুটা দ্বিধাগ্রস্থ। 


  দোকান মালিক আমলবাবু বুদ্ধি করে দোকানে সিসি ক্যামেরা লাগিয়েছিলেন। হঠাৎ একজনের পরামর্শে তিনি পুলিশে যাওয়ার আগে চালায় আগের রাতের সিসি ক্যামেরা। এরপরেই ঘটে মজা। প্রথমে একবার সারা রাতের ছবি দেখে কিছুই ধরা পড়লো না। পড়ে আরেকজনের অনুরোধে আবার চালানো হলো ক্যামেরা। ব্যাস! আরও খুঁটিয়ে দেখা হল সারারাতের ফুটেজ। দেখতে দেখতে হাই উঠতে শুরু করল সবার। কিন্তু চোরের দেখা নেই। সিসিটিভির ঘড়িতে রাত শেষ হয়ে সকাল সাতটা। হঠাৎ একজন চিৎকার করে উঠলেন,'আরে ওই তো চোর!'

আর শনাক্ত হল অপরাধীও। দেখা গেল চোর বাবাজি আর কেউ নয়, বেশ হৃষ্টপুষ্ট সাইজের একটি ইঁদুর। সকলে বিস্মিত!অবাক হয়ে ভাবছে,এটাও সম্ভব!


  আসল ঘটনা হলো,ক্যাশ বাক্সের সামনে সামান্য একটা ফুঁটো ছিল। দেখা যায়,একটা ইঁদুর ক্যাশবাক্সে মুখ ঢুকিয়ে নোট বের করছে। কখনও একটা। কখনও এক গোছা। তারপর তা মুখে করে তড়বড় করে চারপেয়ে হেঁটে যাচ্ছে দোকানের এক কোণে। সেখানে গচ্ছিত রাখছে চোরাই টাকা। যাচ্ছে আর আসছে। ইঁদুরের সেই গোপন আশ্রয়ের সন্ধান অবশেষে মিলল। পাওয়া গেল ১২ হাজার ৭০০ টাকা। যাক ফিরে পাওয়া গেলো সব টাকা।

You might also like!