Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Canceled long distance train:ভরা পর্যটন মরশুমে বাতিল উত্তরবঙ্গগামী একধিক দূরপাল্লার ট্রেন

Canceled long distance train
Canceled long distance train

 

কলকাতা, ৭ ডিসেম্বর : ভরা পর্যটন মরশুমে বাতিল হল উত্তরবঙ্গগামী একধিক দূরপাল্লার ট্রেন! আগামী কিছুদিন চলবে না শিয়ালদহ থেকে আলিপুরদুয়া জংশনগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসও। যার জেরে মাথায় হাত পর্যটকদের। আর তাঁদের কথা ভেবেই উত্তরবঙ্গ সড়ক পরিবহণ নিগমের তরফে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল সূত্রে খবর, ১০ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে উত্তরবঙ্গগামী ট্রেন। রামপুরহাট শাখায় চাতরা থেকে মুরারই পর্যন্ত তৃতীয় লাইনের কাজ চলছে। ফলে ১০ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গগামী ৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া-গয়া এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস, মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেসও। বাতিল হয়েছে ১৪টি মেমু। এছাড়া ২০টি দূরপাল্লার ট্রেন ব্যান্ডেল-কাটোয়া-নিউ ফরাক্কা রুটে চালানো হচ্ছে। এদিকে উত্তরবঙ্গগামী অন্যান্য ট্রেনও ‘হাউসফুল’।

একাদিক ট্রেন বাতিলের জেরে মাথায় হাত পড়েছে পর্যটকদের। তবে তাঁদের কথা ভেবে অতিরিক্ত বাস চালাচ্ছে উত্তরবঙ্গ সড়ক পরিবহণ নিগম (এনবিএসটিসি)। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪টি অতিরিক্ত বাস চলবে। আবার শিলিগুড়ি থেকেও কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস চালানো হবে। চাহিদা থাকলে আরও বেশি বাস চালানো হবে। আবার মানুষের চাহিদা থাকলে ডুয়ার্স পর্যন্তও বিশেষ বাস, ট্যাক্সি চালানোরও ব্যবস্থা করবে এনবিএসটিসি।


You might also like!