Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Mamata Banerjee Slam Modi : ঝাড়গ্রাম থেকে বিজেপিকে উৎখাতের ডাক মমতার

Mamata Banerjee(File Picture)
Mamata Banerjee(File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিজেপিকে ‘দিল্লি ছাড়া’ করার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ভারত ছাড়ো’ আন্দোলনের বর্ষপূর্তির দিন ঝাড়গ্রামের সভা থেকে মমতার ডাক,’বিজেপি তুমি বাংলার গদি ছাড়ো, বিজেপি কুইট ইন্ডিয়া।’ তৃণমূল নেত্রী বললেন, ‘সহ্যের সীমা ছাড়িয়েছে।’

বুধবারের সভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে বিতড়ণের ডাক দিয়ে বললেন, “বিজেপি ইউ কুইট ইন্ডিয়া। তোমার দিল্লির মসনদে থাকার অধিকার নেই। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, কী অত্যাচার হচ্ছে। মণিপুর জ্বলছে। ৪ মাস হয়ে গেল। ওরা জাতি দাঙ্গা লাগিয়ে ভাবছে দেশটাকে টুকরো টুকরো করে দেবে।” মমতার অভিযোগ, “মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান কিছুই ওদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ওদের কাছে গুরুত্বপূর্ণ শুধুই ভোট।” 

তৃণমূল নেত্রীর দাবি, “যতটা বকেন প্রধানমন্ত্রী, তার একাংশও করে দেখান না। ভোটের সময় আবার বলবে ফ্রি-তে রেশন দেব। এখন কেন বন্ধ? দিল্লি থেকে হরিয়ানা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ ফিরে আসছে। বাংলার মানুষ বঞ্চনা সহ্য করে না, লাঞ্চনা সহ্য করে না, শোষণ সহ্য করে না।”

মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন, তাঁর একমাত্র লক্ষ্য বিজেপিকে উৎখাত করা। আর সেজন্য সব ধরনের লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। অভিভক্ত মেদিনীপুর বাসীর উদ্দেশে তাঁর আহ্বান, এই মেদিনীপুরের মাটি থেকে বহু সংগ্রাম শুরু হয়েছে, বিজেপি বিরোধী লড়াইটাও সেখান থেকেই শুরু হোক।

You might also like!