West Bengal

3 years ago

Mamata Banerjee: হুগলি জেলার গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মমতা

Mamata is going to hold a meeting with
Mamata is going to hold a meeting with

 

কলকাতা, ৬ এপ্রিল : ২০ এপ্রিল হুগলি জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। ওই দিনই দক্ষিণ দিনাজপুর জেলায় জনসভার কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাই এই বৈঠকে সম্ভবত তিনি হাজির থাকতে পারবেন না।

পঞ্চায়েত ভোটের দিন ক্ষণ ঘোষণা না হলেও, প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সব রাজনৈতিক শিবিরে। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে বাংলার শাসকদল তৃণমূল। একে একে জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকও শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ মার্চ কালীঘাটে বীরভুম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন। এবার পালা হুগলি জেলা তৃণমূলের। ২০ তারিখ দুপুর ২টোয় হুগলি জেলার গুরুত্বপূর্ণ নেতাদের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে কলকাতার মেয়র তথা হুগলি জেলা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা ফিরহাদ হাকিমকেও।

You might also like!