West Bengal

3 years ago

Mamata Banerjee's Malda tour :ট্রেনেই মালদার উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রীর

Chief Minister Mamata Banerjee
Chief Minister Mamata Banerjee

 

কলকাতা, ৩ মে  : বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেসে মালদার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন৷ রাতের দিকে পৌঁছে যাবেন।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনিক আধিকারিকদের যাওয়ার জন্য সরাইঘাট এক্সপ্রেসের একটি বিশেষ বগির ব্যবস্থা করা হয়েছে। বুধবার মালদার জন্য রওনা দিয়ে শুক্রবার কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর ৷ সেদিনও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ট্রেন যাত্রার পিছনে তাঁর জনসংযোগ কর্মসূচিও থাকতে পারে ৷ আর এক অংশ মনে করছে, এক্ষেত্রে খরচ কমানোর জন্যই হয়ত এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান ৷ তবে ঠিক কী কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেন যাত্রার সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়।

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশির ভাগ ক্ষেত্রে হেলিকপ্টারে কলকাতা থেকে জেলায় জেলায় গিয়েছেন৷ এতে যেমন সময় বেঁচেছে, তেমনই একাধিক বৈঠকে যোগ দেওয়ার ক্ষেত্রেও সুবিধে হয়েছে৷ সম্প্রতি মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা গিয়েছে, রাজকোষের অবস্থা ভালো নয়। কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক প্রতিকূলতার মুখে ফেলেছে রাজ্যকে৷ তাঁকে কষ্ট করে বিভিন্ন প্রকল্প চালিয়ে নিয়ে যেতে হচ্ছে৷ হয়ত সে কারণেই বুধবার তাঁর ট্রেনে চেপে মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী।


You might also like!