West Bengal

3 years ago

Mamata Banerjee : মেদিনীপুর কলেজ ময়দানে মমতার বড়ো সভা

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিপুল জনসমাগমে মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মেদিনীপুর কলেজ ময়দানে সভা করছেন। তার সভায় ব্যাপক ভিড় লক্ষ করা যাচ্ছে। আজকের সভায় মমতা মূলত আক্রমণ করেছেন বিজেপিকে।  তাঁর বক্তব্যের মূল নির্যাস হলো - 

 * কেন্দ্র আবাস যোজনা ও ১০০ দিনের কাজে অনুদান কমিয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন মমতা।

 * তিনি বলেন,রাজ্য বিজেপি কেন্দ্রকে টাকা দিতে নিষেধ করছে। ওরা রাজ্যের শত্রু।

 * তিনি রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে বলেন,সমস্ত মহিলাদের বয়স ৬০ বছর হলেই ১০০০ টাকা বয়স্ক ভাতা দেওয়া হবে।

 * তিনি বলেন,জঙ্গল মহলে কর্ম সংস্থান বাড়ানোর জন্য রাজ্য নতুন অনেক পরিকল্পনা নিচ্ছে।

 * তিনি বলেন,সাধ্য অনুযায়ী আমরা সরকারি কর্মচারীদের ৩% DA দিচ্ছি।

 * আমরা স্বাস্থ্য পরিষেবা অব্যাহত রাখার জন্য 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের উপর জোর দিয়েছি।

  তিনি আবেদন করেন, আমাদের ভোট দিন। আরও অনেক পরিষেবা আমরা দেব।


You might also like!