West Bengal

3 years ago

Major fire breaks out at Murshidabad : মুর্শিদাবাদের আদিবাসী পাড়ায় আগুনে পুড়ল ১০টি ঘর, গৃহহীন ৭টি পরিবার

Major fire breaks out at Murshidabad
Major fire breaks out at Murshidabad

 

মুর্শিদাবাদ, ১১ এপ্রিল : মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার মহিষমারি গ্রামের আদিবাসী পাড়ায় আগুনে পুড়ে গেল ১০টি ঘর। আশ্রয়হীন হয়ে পড়ল ৭টি পরিবার। আগুন নেভাতে গিয়ে স্থানীয় একজন জখম হয়েছেন। সোমবার মধ্যরাতে এই আগুন লাগে, মশা মারার কয়েল থেকে আগুন লেগে যায়। একে একে আগুনের গ্রাসে চলে যায় ১০টি ঘর। সংকীর্ণ রাস্তায় ঢুকতে পারেনি দমকলের গাড়ি। ফলে দমকলের ইঞ্জিন ফিরে যায়। স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু, ততক্ষণে পুড়ে যায় ১০টি ঘর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একের পর এক বাড়িতে। ঘটনার পরপরই দমকলে খবর দেওয়া হয়। সঙ্গে স্থানীয়রাই নেমে পড়েন আগুন নেভানোর কাজে। কিছুক্ষণের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলের কাছাকাছি এলেও মহিষমারি গ্রামের আদিবাসী পাড়ায় যেখানে আগুন লেগেছিল, সেই জায়গাটি সরু গলিতে হওয়ায় ঢুকতে পারেনি দমকলের গাড়ি।

এর মাঝেই আগুনের হাত থেকে বাঁচতে এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে এলেও ৭ পরিবারের ১০টি ঘর কার্যত পুড়ে ছাই হয়ে যায়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেললেও তাতে একজন আহত হন। একটি গবাদি পশুও মারা যায়। মশা মারার কয়েল থেকেই আগুন লেগে দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

You might also like!