
ভোপাল, ৮ জুন : করোনা মহামারীর সময় লকডাউন চলাকালীন ছোটখাটো ধারায় নথিভুক্ত মামলা প্রত্যাহার করবে মধ্যপ্রদেশ সরকার । বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র এ তথ্য জানান।
করোনা সঙ্কটের সময়ে গোটা দেশের পাশাপাশি মধ্যপ্রদেশেও লকডাউন জারি করা হয়েছিল। সেই সময় ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল। তা সত্ত্বেও বহু মানুষ বাড়ি থেকে বেরিয়েছিল, যাদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র বলেন, কোভিড-১৯ মহামারী চলাকালীন লকডাউনের নিয়ম অনুসরণ না করার জন্য সাধারণ ধারায় অনেক লোকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নির্দেশে সরকার এখন এই সমস্ত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
