Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Train collide with lorry: ফরাক্কায় লরির সঙ্গে সংঘর্ষ দূরপাল্লার ট্রেনের; আগুনে পুড়ল ইঞ্জিন, আহত ১৫ জন যাত্রী

Long-distance train collides with lorry in Farakka
Long-distance train collides with lorry in Farakka

 

মুর্শিদাবাদ, ৪ ডিসেম্বর: মুর্শিদাবাদ জেলার ফরাক্কার বল্লারপুর স্টেশনের কাছে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রবিবার গভীর রাতে মালদার দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই লরি। বল্লালপুর ওভারব্রিজে ওঠার বদলে রেললাইনে নেমে যায় লরিটি। এরপরই ট্র্যাকে আটকে পড়ে সেটি। সেই সময় ওই ট্র্যাক দিয়ে যাচ্ছিল আপ রাধিকাপুর এক্সপ্রেস। ট্রাকটিকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ট্রেনটি। দুর্ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। লরির যন্ত্রাংশ ভেঙে আটকে যায় রেললাইনে। এরপরই আপ ও ডাউন দুই লাইনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

রেলের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। ঘটনার পর থেকেই লরির চালক পলাতক। এর জেরে আটকে পড়ে কলকাতা থেকে আগরতলাগামী আপ ০২৫০১, আপ হাওড়া-কাটিহার এক্সপ্রেস। রেল সূত্রের খবর, কলকাতা- রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল। সোমবার রাত ১.২৫ নাগাদ ফরাক্কার বল্লালপুরের ব্রিজ নিচে রেললাইনে উপর একটি বালি বোঝায় লরি চলে আসায় ট্রেনের চালক হঠাৎ ব্রেক কষেন। সেই সময় ট্রেনটি ধাক্কা মারে বালি বোঝায় লরিটিকে। হঠাৎ ব্রেক কষতেই ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। রেল লাইন থেকে ইঞ্জিনের কোচটির চাকা চ্যুত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল দফতরের একাধিক আধিকারিক, রেল পুলিশ ও ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী। তড়িঘড়ি দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, এই দুর্ঘটনার জেরে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাঁদের কারও আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে।

You might also like!