West Bengal

3 years ago

South 24 Pargana: বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

Large amount of cannabis recovered, arrested 3
Large amount of cannabis recovered, arrested 3

 

তাপস পাল, দক্ষিণ ২৪ পরগনা:  পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে প্রায় ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ক্যানিং থানার অন্তর্গত মাতলা ব্রীজ সংলগ্ন এলাকায়। ঘটনায় গাড়ীর চালক সহ মোট তিনজন কে গ্রেফতার করছে ক্যানিং থানার পুলিশ। সুত্রের খবর গত তিন দিন আগে ক্যানিং থানার পুলিশের কাছে গোপন সুত্রে খবর পৌঁছায় বিপুল পরিমাণ গাঁজা ক্যানিং হয়ে সুন্দরবন এলাকার বিভিন্ন প্রান্তে পাচার হয়ে বাংলাদেশে পাচার করা হতে পারে। ক্যানিং থানার পুলিশ সেইমতো ক্যানিং-বাসন্তী সংলগ্ন মাতলা ব্রীজে টহলদারী বাড়িয়ে তদন্ত শুরু করে। গত দুদিন তল্লাশি অভিযানে পুলিশ কোন কিছুরই হদিশ পায়নি। অবশেষে সাফল্য আসে মঙ্গলবার । খবর পেয়েই এদিন ক্যানিং থানার পুলিশ অফিসার রঞ্জিত চক্রবর্তীর নেতৃত্বে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী সাদা পোশাকে টহলদারী করছিল মাতলা ব্রীজ এলাকায়। সেই সময় একটি স্করপিও গাড়ি দ্রুত গতিতে বারুইপুর থেকে বাসন্তীর দিকে যাচ্ছিল।পুলিশ গাড়িটি আটকায়। শুরু হয় তল্লাশি। একের পর এক ব্যাগ উদ্ধার হয় গাড়ি থেকে। ব্যাগের মধ্যে থরে থরে বেরিয়ে আসে বিপুল পরিমাণ গাঁজা।ঘটনার খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে হাজীর হয় ক্যানিং মহকুমা পুলিশ আধিকারী দিবাকর দাস, ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ, ক্যানিং ট্রাফিক ওসি দেবপ্রসাদ সরদার সহ বিশাল পুলিশ বাহিনী। বাজেয়াপ্ত করে প্রায় ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি স্করপিও গাড়ী। বাজেয়াপ্ত করার পাশাপাশি স্করপিও’র চালক সহ বাপ্পা সাহানি ও সুলতান গায়েন কে গ্রেফতার করে পুলিশ।

এই প্রসঙ্গে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস জানিয়েছেন ‘ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনায় তিনজন কে গ্রেফতার করা হয়েছে।পাশাপাশি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এত বিপুল পরিমাণ গাঁজা, সে সম্পর্কে ধৃতদের জিঞ্জাসাবাদ চলছে।

You might also like!