West Bengal

2 years ago

Tathagata Roy: কুনালকে একহাত তথাগত রায়ের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ২৮ সেপ্টেম্বর  : তৃণমূলের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষককে এক হ্যাণ্ডেলে একহাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার তথাগতবাবু লিখেছেন, “আমি মমতাকে সাধুবাদ দিই যে তিনি এরকম একটি সাগর-ছেঁচা মানিককে খুঁজেপেতে মুখপাত্র নিযুক্ত করেছেন। তৃণমূলের কয়েক হাজার চাকরিচোর গরুচোর তোলাবাজের মধ্যেও এমন চোখের চামড়াহীন নির্লজ্জ বেহায়া খুঁজে পাওয়া যাবে না যে জেলে যাবার আগে মমতার শ্রাদ্ধ করে, এখন তার গুণগানে গলা ফাটাচ্ছে !

জেলখাটা আসামী কুনাল ঘোষের অশালীন উন্মত্ত চিৎকারে দুটো জিনিস প্রমাণ হয়েছে।

১। সন্ময়ের তীর লক্ষ্যভেদ করে মোক্ষম জায়গায় আঘাত করেছে।

২। সোশ্যাল মিডিয়া একটি ঈশ্বরপ্রেরিত ব্রহ্মাস্ত্র। বিজ্ঞাপনের ঘুষ খাইয়ে কাগজ-টিভিকে বশে আনা যায়, কিন্তু একে কিছু করা যায় না।


You might also like!