Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Narenderpur Blackmail Case: প্রেমিকের সঙ্গে বান্ধবীর ঘনিষ্ঠ ভিডিও তুলে ব্ল্যাকমেল!ধৃত কলকাতার শিক্ষিকা

Narenderpur Blackmail Case
Narenderpur Blackmail Case

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  নিজের প্রেমিকের সঙ্গে বান্ধবীর অন্তরঙ্গ ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল এক স্কুলশিক্ষিকার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে তাঁর প্রেমিককেও গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবক কলকাতা মেট্রো রেলে কর্মরত। ধৃতদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। 

কলকাতার সার্ভে পার্কের বাসিন্দা রাজরূপা (নাম পরিবর্তিত) যে স্কুলে পড়াতেন, সেখানকারই শিক্ষিকা ছিলেন ওই নির্যাতিতা। রাজরূপার মাধ্যমে তাঁর আলাপ হয় নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা চিরঞ্জিৎ মিত্রের (নাম পরিবর্তিত)। মেট্রোরেলের ওই কর্মী রাজরূপার সঙ্গে সম্পর্কের পাশাপাশি নির্যাতিতার সঙ্গেও ‘ঘনিষ্ঠ’ হন। তিন জন মিলে মাঝেমধ্যে নানা জায়গায় ঘুরতে যেতেন। একসঙ্গে খাওয়াদাওয়া করতেন। পুলিশ সূত্রে খবর, রাজরূপার ‘ইন্ধনেই’ নির্যাতিতার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন চিরঞ্জিৎ।

নির্যাতিতা তাঁর বাড়িতে একাই থাকেন। এক দিন তাঁর বাড়িতে যাওয়ার জন্য রাজরূপা এবং চিরঞ্জিৎকে নিমন্ত্রণ করেন। সেই সূত্রে নির্যাতিতার বাড়িতে যান ওই শিক্ষিকা এবং তাঁর প্রেমিক। তিন জনে খাওয়াদাওয়া করেন। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, ওই দিন রাতে রাজরূপা এবং চিরঞ্জিৎকে থেকে যেতে বলেন। তাঁরাও থেকে যান। রাতে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন চিরঞ্জিৎ। আর সেটা ভিডিয়ো করে রাখেন তাঁর বান্ধবী।

সেই ভিডিয়ো দেখিয়ে পরে রাজরূপা এবং চিরঞ্জিৎ দু’জনেই তাঁকে ব্ল্যাকমেল করা শুরু করেন। মেট্রোরেলের কর্মী চিরঞ্জিৎ (নাম পরিবর্তিত) তাঁর কাছ থেকে ২০ লক্ষ টাকা নেন। তা ছাড়াও সোনার গয়নাও দিয়ে দিতে হয়েছে তাঁকে। নির্যাতিতা জানান, তিনি ভেঙে পড়েছিলেন। কিন্তু আবারও রাজরূপা এবং চিরঞ্জিৎ মোটা অঙ্কের টাকা দাবি করেন তাঁর কাছে। কোনও উপায়ন্তর না দেখে তিনি পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে সোমবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে মোবাইল। এই ঘটনা প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা বলেন, ‘‘অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই এর চেয়ে বেশি কোনও তথ্য দেওয়া যাবে না।’’


You might also like!