Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Command Hospital: কমান্ড হাসপাতালেই হবে জ্যোতিপ্রিয়র চিকিৎসা, জানাল কলকাতা হাইকোর্ট

Command Hospital And Calcutta High Court
Command Hospital And Calcutta High Court

 

কলকাতা, ২ নভেম্বর : সেনাবাহিনীর বাইরে অন্য কারও চিকিৎসায় আপত্তি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমান্ড হাসপাতাল। কিন্তু বৃহস্পতিবার আদালত সাফ জানিয়েছে, ইডি হেফাজতে থাকা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার জন্য আনা হবে কমান্ড হাসপাতালেই।

জ্যোতিপ্রিয় চিকিৎসার দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে গত শনিবার ও সোমবার নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল কম্যান্ড হাসপাতাল।নিম্ন আদালত কমান্ড হাসপাতালের আবেদনে সাড়া না দেওয়ায় সেনাবাহিনীর বাইরে কোনও সাধারণ নাগরিকের চিকিৎসা করতে চায় না কম্যান্ড হাসপাতাল এই আর্জি নিয়ে বুধবার তাঁরা দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টের।

বৃহস্পতিবার এই প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতি মধুরেশ প্রসাদ স্পষ্ট জানান, ‘কমান্ডের আপত্তির ব্যাপারে ইডির বক্তব্য জানার পরেই বিষয়টি বিবেচনা করা হবে। তবে সেটা হবে পরবর্তী শুনানির দিন। যা আগামী ৮ নভেম্বর হতে পারে।ফলে আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মন্ত্রীর চিকিৎসা হবে কমান্ড হাসপাতালেই।

You might also like!