West Bengal

3 years ago

Bagtoi Case : বকটুইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার প্রধান ষড়যন্ত্রকারী জাহাঙ্গীর শেখ

Jahangir Sheikh arrested in Baktoi fire incident
Jahangir Sheikh arrested in Baktoi fire incident

 

কলকাতা, ৭ ডিসেম্বর  : বীরভূমের বকটুইয়ে ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত জাহাঙ্গীর শেখকে গ্রেফতার করেছে সিবিআই। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়খণ্ড সীমান্তের কাছে তাঁকে গ্রেফতার করা হয়।

সিবিআই সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম জাহাঙ্গির শেখ। রামপুরহাটের বকটুই গ্রামে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের ঘটনার পর গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় নাম জড়িয়েছিল জাহাঙ্গির শেখের। ঘটনার পর থেকে পলাতক ছিল এই অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে মঙ্গলবার তাকে ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন গোয়েন্দারা। সম্পর্কে সে ভাদু শেখের সৎ ভাই। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, ‘বগটুই কাণ্ডে দীর্ঘদিন ধরে জাহাঙ্গির শেখের তল্লাশি চলছিল। ভিনরাজ্যে আত্মগোপন করেছিল সে। অবশেষে ঝাড়খণ্ড সীমানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’ শনিবার এই মামলায় অপর অভিযুক্ত লালন শেখকে ঝাড়খণ্ডের পাকুর জেলা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২১ মার্চ রাতে বীরভূম জেলার রামপুরহাটের বকটুই গ্রামে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। সেই ঘটনার পর রামপুরহাটের বকটুই গ্রামে ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। শিশু ও মহিলা-সহ কম করে ৯ জনের মৃত্যু হয় অগ্নিকান্ডে। কলকাতা হাই কোর্টের নির্দেশে বর্তমানে বকটুই এবং ভাদু শেখ হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই।


You might also like!