Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Bomb blast kills a boy in Bongaon: রাজ্যজুড়ে বিস্ফোরণের ঘটনা বেড়েই চলেছে, এবার বনগাঁয় বোমা ফেটে মৃত্যু কিশোরের

Bomb Blast at Bongaon (Symbolic Picture)
Bomb Blast at Bongaon (Symbolic Picture)

 

বনগাঁ, ৫ জুন: রাজ্যজুড়ে বিস্ফোরণের ঘটনা বেড়েই চলেছে, এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমা ফেটে মৃত্যু হল কিশোরের। সোমবার সকালে বনগাঁর বক্সী পল্লীতে বোমা ফেটে ১১ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। এদিন সকালে শৌচকর্ম করতে গিয়েছিল ওই কিশোর। শৌচাগারের ভিতরেই বোমা রাখা ছিল বলে অনুমান।

বিস্ফোরণের পর ওই কিশোরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত বালকের বয়স ১১ বছর, তাঁর বাড়ি সুভাষপল্লীতে। এদিন সকালে শৌচকর্ম করতে গিয়েছিল ওই কিশোর। তখনই বোমা ফেটে সে গুরুতর জখম হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

You might also like!