West Bengal

2 years ago

Siliguri: শিলিগুড়িতে ডেন্টাল কলেজের উদ্বোধন

Inauguration of Dental College in Siliguri
Inauguration of Dental College in Siliguri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়িতে গতকাল মাটিগাড়াতে উদ্বোধন করা হল ডেন্টাল কলেজের। সারা ভারত থেকে প্রায় আশি জন ডাক্তার উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়ররঞ্জন সরকার এবং শিলিগুড়ি পুরসভার কয়েকজন কাউন্সিলার। এদিন মোট কুড়ি জন শিক্ষানবিশকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।জানা গেছে এখান থেকে গোটা উত্তর বঙ্গের কৃতি ছাত্রছাত্রীরা একেবারেই কম টাকার ডাক্তারী পড়বার সূযোগ পাবেন। আগামী শীত থেকেই শুরু করা হবে সমস্ত ভর্তির কাজ বলে জানিয়ে দেওয়া হয়েছে কলেজের পক্ষ থেকে।  উত্তরবঙ্গেএই প্রথম চালু করা হল এই ধরনের কলেজ। যেটা আগামীদিনে আরো বাড়িয়ে দেওয়া হবে বলে জানা গেছে কতৃপক্ষের তরফ থেকে।

You might also like!