Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Purulia :সন্দেহের জেরে নিজের স্ত্রীকে খুন করে পুরুলিয়ায় কারাগারে স্বামী

Husband jailed in Purulia for murdering his wife on suspicion
Husband jailed in Purulia for murdering his wife on suspicion

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিছুদিন ধরেই স্ত্রীকে সন্দেহ করছিলেন স্বামী। সন্দেহের জেরি বাড়তে থাকে পারিবারিক অশান্তি। অশান্তির জেরেই নিজের  স্ত্রীকে খুন করে যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর। শুক্রবার এই সাজা ঘোষণা করেন পুরুলিয়া জেলা আদালতের এডিজি ১ অর্চিতা বন্দ্যোপাধ্যায়। দোষীকে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ ধারায় দুই বছরের কারাদন্ড ও ৩০২ ধারায় যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। শুক্রবার পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী সুবোধ চ্যাটার্জি জানান, ২০১৪ সালে বরাবাজার থানার ধবেড়া গ্রামের চক্রধর মাহাতোর মেয়ে শিখা মাহাতোর সাথে হুড়া থানার সিজু গ্রামের সুমন্ত ওরফে শ্রীমন্ত মাহাতোর আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়।তাদের একটি পুত্র সন্তানও হয়। কিন্তু স্ত্রীর উপর সুমন্তর সন্দেহ হতে থাকে কিছুদিন ধরে। আর সেই নিয়ে শুরু হয় অশান্তি।

২০২০ সালের ৩১ জানুয়ারি বেলা দশটা নাগাদ অশান্তি চলাকালীন শিখা মাহাতোকে গলা টিপে খুন করে তার স্বামী সুমন্ত মাহাতো। শিখার কাকা ঈশ্বর মাহাত হুড়া থানায় ভাইজিকে খুনের অভিযোগ দায়ের করেন। দোষী সুমন্তর শাস্তির দাবি করেন শিখার পরিবারে লোকেরা। আজ শুক্রবার সুমন্ত মাহাতোকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক। এছাড়া ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ ক ধারায় ২ বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য করেন পুরুলিয়া জেলা আদালতের এডিজি ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অর্চিতা বন্দোপাধ্যায়।

You might also like!