West Bengal

3 years ago

Suvendu case regarding Panchayat Poll : পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দুর মামলায় সাড়া দিল না হাই কোর্ট

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ৩১ মার্চ  : পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর আর্জিতে এখনই কোনও সাড়া নয়। শুক্রবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, মামলাটি এখন সুপ্রিম কোর্টে রয়েছে। এই অবস্থায় দ্রুত শুনানির প্রয়োজন কোথায়?

বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচন মামলা নিয়ে আরও এক বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। আগামী ৭ দিন যেন নির্বাচনের দিন ঘোষণা না হয়, এই আর্জি জানিয়েছিলেন তিনি।

পঞ্চায়েত ভোট সংক্রান্ত কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে তার আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু আগামী ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে শীর্ষ আদালত। তাই কলকাতা হাই কোর্টে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণায় স্থগিতাদেশের আর্জি জানিয়েছিলেন শুভেন্দু।


You might also like!