Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Harishchandrapur:লাগাতার বৃষ্টির জেরে জলবন্দি হরিশ্চন্দ্রপুর

Harishchandrapur waterlogged due to continuous rain
Harishchandrapur waterlogged due to continuous rain

 

হরিশ্চন্দ্রপুর, ৯ আগস্ট  : বিগত দুইদিন ধরে চলা অবিরাম বৃষ্টিতে মালদার হরিশ্চন্দ্রপুর সদরের বিভিন্ন এলাকা প্রায় জলবন্দি। যার জেরে বিপর্যস্ত জন‍জীবন।

হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানাপাড়া, শিবমন্দির পাড়া, তেতুলবাড়ি ব্লক পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির জল জমেছে। ডুবে গিয়েছে নিকাশি ব্যবস্থা। ফলে কার্যত জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন হরিশ্চন্দ্রপুর সদর এলাকার কয়েক হাজার বাসিন্দা। বৃষ্টির মরসুমে দুর্ভোগে পড়েছেন তাঁরা। লাগাতার বৃষ্টিতে ওইসব এলাকার অনেকের বাড়িতেই বৃষ্টির জল ঢুকে গিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বহুবার স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। প্রতিবছর বর্ষাকালে এলাকায় কোনও নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তাঘাটে দীর্ঘদিন ধরে বৃষ্টির জল জমে থাকে। এই জলের মধ্যে দিয়ে চলাফেরা করতে হয় এলাকার আবাল-বৃদ্ধ-বনিতাদের। এই জমা জল থেকেই বাড়ছে অসুখ-বিসুখ। কিন্তু প্রশাসন থেকে জনপ্রতিনিধি কারোরই কোনও ভ্রুক্ষেপ নেই।

তাঁদের আরও অভিযোগ, সদ্য নির্মিত নিকাশি ব্যবস্থাটিও অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে। অন্যান্য নিকাশি ব্যবস্থাগুলিও ঠিকমতো কাজ করে না। লাগাতার বৃষ্টিতে নিকাশি নালা জলে পরিপূর্ণ হয়ে রাস্তার সঙ্গে মিশে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এক্ষেত্রেও নজর দেয়নি প্রশাসন। যদিও জল জমা নিয়ে প্রশাসনিক স্তরে কর্তারা সরাসরি এলাকার বাসিন্দাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। প্রশাসনিক কর্তাদের দাবি, সুনির্দিষ্ট প্ল্যান ছাড়াই এলাকায় বাড়িগুলি তৈরি হচ্ছে। ফলে সাধারণ নালাগুলো বুঝে ফেলেছেন এলাকার বাসিন্দারা।

হরিশ্চন্দ্রপুর ১ নম্বরের বিডিও অনির্বাণ বসু জানান, জল বের করার জন্য ব্লক প্রশাসনের তরফে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে।


You might also like!