West Bengal

3 years ago

Jalpaiguri : বানারহাটে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

Hanging body Trinamool Panchayat member
Hanging body Trinamool Panchayat member

 

জলপাইগুড়ি, ৪ জানুয়ারি : জলপাইগুড়ির বানারহাট এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বুধবার ঘটনাটি গারেকাটার সাকভাঝোরা নম্বর এক গ্রাম পঞ্চায়েতের জগদীশ কলোনির। মৃত পঞ্চায়েত সদস্যের নাম সীমা দাস (৪৭)। তিনি সাকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েতের ১৪/১৯৭ পার্টের পঞ্চায়েত সদস্য ছিলেন।

বুধবার সকালে পরিবারের সদস্যরা তাকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বাড়ির দরজা খোলা ছিল বলে পরিবারের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী ও তৃণমূল নেত্রী। আত্মহত্যা নাকি খুন , এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় তৃণমূল নেতা বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। সীমাদেবীর মৃত্যুতে শোকের ছায়া দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে। তাঁর মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


You might also like!