Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Snatching Case: নগদ টাকা ও মোবাইল হাতিয়ে, মালিককে কারখানায় তালাবন্দি করে, চম্পট দিল যুবক!

Snatching Case in Howrah (Symbolic Picture)
Snatching Case in Howrah (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হোসিয়ারি কারখানার মালিককে তালাবন্দি করে লক্ষাধিক নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে চম্পট দিল ওই কারখানারই কর্মী। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার বিবিবাগানের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

হোসিয়ারি ব্যাবসায়ী শ্যামসুন্দর দাস ভোররাতে মঙ্গলাহাটে যাবেন বলে রাতে মালপত্র গুছিয়ে কারখানাতেই রয়ে যান। সঙ্গে ছিল কারখানার এক কর্মী। নাম ঈশান মোদী। ঈশানকে সদ্য নিয়োগ করেছিলেন শ্যামসুন্দর। সে যে এই কাণ্ড ঘটাবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি শ্যামসুন্দর।

ঘটনার তদন্ত করছে গোলাবাড়ি থানার পুলিশ। সালকিয়ার বিবিরবাগানে জিটি রোডের ধারেই কমলা ভবন নামে একটি বহুতলের একতলায় রয়েছে শ্যামসুন্দরের হোসিয়ারির কারখানা। প্রতি মঙ্গলবারেই হাটে যাওয়ার জন্য রাত থাকতে মালপত্র নিয়ে বের হতে হয়। সেকারণে রাতে কারখানাতেই ছিলেন শ্যামসুন্দর। 

শ্যামসুন্দরের কথায়,  'আমি যথেষ্টই সতর্ক ছিলাম। কিন্তু সারা দিনের হাড়ভাঙা পরিশ্রমের পর একটু ঝিমুনি চলে এসেছিল। সেই সুযোগটাই কাজে লাগায় ঈশান।' রাত বারোটা পর শ্যামসুন্দরের চোখ লেগে গিয়েছিল। ওই সুযোগে ঈশান মোদী কারখানায় থাকা নগদ টাকার ব্যাগ ও মালিকের মোবাইল নিয়ে পালায়। যাওয়ার আগে কারখানার গেটে তালা মেরে যায়। ব্যাগে এক লক্ষেরও বেশি টাকা ছিল বলে পরে পুলিশের কাছে দাবি করেন শ্যামসুন্দর।

You might also like!