West Bengal

3 years ago

Governor Cgarh Vishwabhushan Hari Chandan :মাওবাদী হামলায় জওয়ানদের শহিদ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের রাজ্যপাল

Governor Cgarh Vishwabhushan Hari Chandan
Governor Cgarh Vishwabhushan Hari Chandan

 

রায়পুর, ২৬ এপ্রিল  : ছত্তিশগড়ের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন বুধবার দান্তেওয়াড়া জেলার আরানপুর এলাকায় মাওবাদীদের বোমা বিস্ফোরণে ডিআরজি জওয়াদের শহিদ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ঘটনার তীব্র নিন্দা করেন এবং বলেন যে নকশালদের দেশবিরোধী পরিকল্পনা কখনই সফল হবে না। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একত্রে মাওবাদীদের অবসান ঘটাতে বদ্ধপরিকর।

প্রসঙ্গত, এদিন আরানপুর থানা এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবরে, মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের জন্য দান্তেওয়াড়া থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) বাহিনী পাঠানো হয়েছিল। অভিযানের পরে ফিরে আসার সময়, মাওবাদীরা আরানপুর রোডে আইইডি বিস্ফোরণ ঘটায়, যার ফলস্বরূপ ১০ জন ডিআরজি জওয়ান এবং একজন গাড়ি চালক যারা অভিযানে জড়িত ছিলেন তারা শহিদ হন। আচমকা এই ভয়াবহ বিস্ফোরণের জন্য জওয়ানরা মোটেও প্রস্তুত ছিল না। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


You might also like!