
ধূপগুড়ি, ২১ এপ্রিল : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি স্টেশন থেকে ৫০০ মিটার দূরে একটি মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।
ধূপগুড়ি জিআরপি ক্যাম্পের ইনচার্জ উত্তম কুমার রায় জানিয়েছেন, মালগাড়িটি অনেকদিন আগেই ধূপগুড়ি স্টেশনে এসেছিল। সেটাতে সিমেন্ট বোঝাই ছিল। সিমেন্ট নামানো হয়ে যাওয়ার কারণে গতকাল রাতে সেই মালগাড়ির খালি বগি গুলির সঙ্গে ইঞ্জিনের সংযোগ করার কাজ চলছিল। সেই সময় চার নম্বর লাইন থেকে ওই মালগাড়ির ইঞ্জিনটিকে ৫ নম্বরে নিয়ে যাওয়া হচ্ছিল। কোনও কারণে সেই ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল।
