Breaking News
 
Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি

 

West Bengal

2 months ago

Bankura TMC Leader Arrest: তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি গ্রেফতার

Bankura TMC Leader Arrest
Bankura TMC Leader Arrest

 

বাঁকুড়া, ২৯ জুলাই : গ্রেফতার করা হল বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপেকে। এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর মামলায় অভিযোগ দায়ের করতে বাধা দেওয়া এবং প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে| মঙ্গলবার রাতে পাত্রসায়রের রাস্তা থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। বুধবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে হেরে যাওয়ার পর থেকেই একপ্রকার গা ঢাকা দিয়েছিলেন সুব্রতবাবু। উল্লেখ্য, কয়েক দিন আগেই সুব্রত দত্তের স্ত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। স্ত্রীর গ্রেফতারির পর থেকেই সুব্রতবাবুর খোঁজে তল্লাশি জোরদার করে পুলিশ। অবশেষে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পাত্রসায়রের একটি রাস্তা থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

You might also like!