West Bengal

3 years ago

Asansol : জিতেন্দ্র ও চৈতালির ফ্ল্যাটে তালা, বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে গেল পুলিশ

Jitendra & Chaitali  tiwari
Jitendra & Chaitali tiwari

 

আসানসোল, ২০ ডিসেম্বর : আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির বাড়িতে গেল পুলিশ। তবে আসানসোলের প্রাক্তন চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালির বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকতে হল পুলিশ আধিকারিকদের। কারণ, তাঁদের ফ্ল্যাটে সেই সময় তালা ঝুলছিল।

আসানসোল জি টি রোডে ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে অবস্থিত জিতেন্দ্রর ফ্ল্যাট। তার সামনে অপেক্ষা করতে দেখা যায় পুলিশ আধিকারিক এবং কর্মীদের। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল ২) শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে যান। কিন্তু ফ্ল্যাট তালাবন্ধ থাকায় পুলিশ অফিসাররা সেখানে প্রবেশ করতে পারেননি। বেশ কিছু ক্ষণ ধরে অপেক্ষা করে পুলিশের ওই দলটি। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকার পর ফিরে যান তাঁরা।

You might also like!