West Bengal

3 years ago

Panchayat Election : পঞ্চায়েত নির্বাচনের আগে ক্যানিংয়ে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র , ধৃত ১

Firearm recovered in canning before panchayat election
Firearm recovered in canning before panchayat election

 

তাপস পাল, দক্ষিণ ২৪ পরগনা:  সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।  নির্বাচনের আগে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য তৎপরতা দেখা গেলো ক্যানিং থানা পুলিশের। দুষ্কৃতিদের ধরার জন্য প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। তেমন ভাবে মঙ্গলবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে স্থানীয় নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় ক্যানিং থানার পুলিশ। সেখানে উত্তর অঙ্গদবেড়িয়া এলাকা থেকে তপন মন্ডল নামে এক যুবক কে গ্রেফতার করে। ধৃতের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একটি ওয়ান সাটার বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ।ধৃতকে বুধবার আদালতে তোলা হয়েছে। পুলিশ ধৃতকে হেফাজত নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস জানিয়েছেন ’কি কারণে নিজের কাছে বন্দুক রেখেছিলো ওই যুবক সে বিষয়ে জিঞ্জাসাবাদ শুরু করা হয়েছে। পাশাপাশি ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না এবং কোথা থেকে বন্দুক নিয়ে এসেছে সে বিষয়েও ধৃত কে জিঞ্জাসাবাদ করে জানার চেষ্টায় চলছে।

You might also like!