West Bengal

3 years ago

Mahishadal : যান্ত্রিক ত্রুটিতে মহিষাদলে যাত্রীবাহী বাসে আগুন-ধোঁয়া, আতঙ্কে নেমে পড়লেন সকলে

Fire breaks out in a bus in Mahishadal
Fire breaks out in a bus in Mahishadal

 

হলদিয়া, ২৬ ডিসেম্বর : পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে যাত্রীবাহী বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আচমকাই আগুন লেগে লেগ। যার থেকে ব্যাপক ধোঁয়া বেরোতে শুরু হয়। আতঙ্কে বাস থেকে নেমে যান যাত্রীরা। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ মহিষাদলের আজড়া এলাকায় এই ঘটনা ঘটে। হলদিয়া-কোলাঘাট রুটের ওই বাসটি রাজ্য সড়ক দিয়ে হলদিয়ার দিকে যাচ্ছিল।

যাত্রীরা হঠাৎই দেখতে পান, চলন্ত বাস থেমে যেতেই অনর্গল ধোঁয়া বেরোচ্ছে বাসের নীচ থেকে। তড়িঘড়ি বাস থেকে নেমে পড়েন সমস্ত যাত্রীরা। চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। সমস্ত যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।

You might also like!