
শিলিগুড়ি, ২৩ অক্টোবর : রবিবার সাতসকালে শিলিগুড়িতে অগ্নিকাণ্ড। এদিন শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হকার্স কর্নারে একটি দোকানে আগুন লাগে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই ।
স্থানীয়রা প্রথম একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছোয়। এরপর কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।
