West Bengal

3 years ago

Farmers of litchi are so tensed:প্রচণ্ড গরমে লিচু চাষে ক্ষতির শঙ্কা, গাছে জলের স্প্রে করেও মালদহে দুঃশ্চিন্তায় চাষিরা

litchi
litchi

 

মালদহ, ৮ মে : শুধুমাত্র আম নয়, লিচুর জন্যও সমানভাবে প্রসিদ্ধ মালদহ জেলা। এই জেলার কালিয়াচক ১, ২ ও ৩ নম্বর ব্লক জুড়ে বিপুল পরিমাণে চাষ হয় লিচু। বাগানের পর বাগান শুধু লিচু গাছের। কিন্তু, এ বছর প্রচণ্ড পরিমাণে গরমের কারণে লিচু চাষে ক্ষতির আশঙ্কা করছেন লিচু চাষিরা। গরম থেকে লিচু বাঁচাতে গাছে জলের স্প্রেও করেছেন চাষিরা, তাও দুঃশ্চিন্তা তাঁদের পিছু ছাড়ছে না।

লিচু চাষিরা জানিয়েছেন, এ বছর খুবই খারাপ অবস্থা, কিছু মুকুল হয়েছিল তাও আবার ঝড়ে পড়ে যায়। তাপপ্রবাহ ও পোকার দাপট কমাতে স্প্রে করা হচ্ছে, কিন্তু তাতেও চিন্তা কমছে না। মালদহ জেলায় লিচুর ব্যবসা হয় খুব ভালোই, কিন্তু বছর প্রকৃতির খামখেয়ালিপনা চিন্তা বাড়াচ্ছে লিচু চাষিদের। উদ্যান পালন দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আবহাওয়ার তারতম্যের কারণে এ বছর লিচু চাষ তুলনামূলক কম হবে।


You might also like!