Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

CBI in High Court:নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টে বিস্ফোরক সিবিআই

Explosive CBI in High Court in recruitment corruption case
Explosive CBI in High Court in recruitment corruption case

 

কলকাতা  : ২০১৪ সালের ওএমআর শিট সংক্রান্ত মামলায় আদালতে বিস্ফোরক সিবিআই। দুর্নীতির ব্যপ্তির আন্দাজ দিতে গিয়ে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান বিশাল’ বলে দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী। ১১ সেপ্টেম্বর খতিয়ান এজলাসে পেশের কথাও জানালেন তিনি।

নিয়োগ দু্র্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় হচ্ছে গোটা বাংলা। এই সংক্রান্ত একাধিক মামলা চলছে কলকাতা হাই কোর্টে। গ্রেফতার করা হয়েছে একাধিক অভিযুক্তকে। মঙ্গলবার ২০১৪ সালের ওএমআর শিট সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানেই এদিন সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সমান দুর্নীতি হয়েছে। এই দাবির স্বপক্ষে ১১ সেপ্টেম্বর খতিয়ান তুলে ধরবেন বলেও জানান তিনি।

এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “তাহলে তো সেটা ভেঙে ফেলা দরকার।” সিবিআই আইনজীবীর এই মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। ঠিক কোন তথ্যের ভিত্তিতে এজলাসে এহেন দাবি করল সিবিআই? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।



You might also like!