West Bengal

3 years ago

Hooghly News:খুঁজে পাওয়া গেলো হারিয়ে যাওয়া কানা দ্বারকেশ্বর নদের অস্তিত্ব

Existence of the lost river Dwarkeshwar found
Existence of the lost river Dwarkeshwar found

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৯৩৩ সালের ম্যাপ অনুযায়ী আরামবাগের উপর দিয়েই প্রবাহিত হতো কানা দ্বারকেশ্বর নদ। কিন্তু গত ৪০/৫০ বছর তার কোনো অস্তিত্ব নেই। এই অবস্থাতেই সার্ভে শুরু করে প্রশাসন। দীর্ঘ জমিজরিপ ও তৎপরতায় সাফল্য আসে। অবশেষে হারিয়ে যাওয়া কানা দ্বারকেশ্বর নদীর অস্তিত্ব খুঁজে পেল প্রশাসন। কয়েক মাস আগে থেকে আরামবাগ শহরের উপর দিয়ে প্রবাহিত কানা দ্বারকেশ্বর নদীর অস্তিত্ব খুঁজে পাওয়া জন্য সার্ভের কাজ শুরু করে আরামবাগ মহকুমা প্রশাসন। আরামবাগ পৌর প্রশাসন, ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক, আরামবাগ চাঁদুর ফরেস্টের আধিকারিকদের উপস্থিতিতে কানা দ্বারকেশ্বর নদীর অস্তিত্ব পাওয়া যায় চাঁদুর ফরেস্ট সংলগ্ন এলাকায়। সকলেই খুশি। জিএসআই এর পরামর্শ ও সহযোগিতায় আসে এই সাফল্য।

  এদিন সার্ভের সময় উপস্থিত ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার পরীক্ষিত হালদার, বিএলআরও দফতরের আধিকারিক ইন্দ্রজিৎ বিশ্বাস, বন বিভাগের এক কর্মী-সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পৌর প্রশাসনের ইঞ্জিনিয়ার পরীক্ষিত হালদার চূড়ান্ত ভাবে কানা দ্ধারকেশ্বর নদীর চিহ্নিতকরণ করতে মাপঝোক করেন। পৌরসভার আধিকারিক বলেন,তাদের কয়েক মাসের প্রচেষ্টা সফল। তিনি আরো বলেন,চাঁদুর ফরেস্ট সংলগ্ন এলাকায় পাশ দিয়েই দ্বারকেশ্বর নদের যে খাল রয়েছে,তা দীর্ঘদিন আগেই হারিয়ে গিয়েছিল। সেই হারিয়ে যাওয়া নদের কথা ১৯৩৩ সালের ম্যাপে পাওয়া যায়। খালটি ফরেস্ট এবং চাঁদুর সংলগ্ন কতদূর পর্যন্ত বিস্তীর্ণ এবং মাপঝোকের মাধ্যমে মিডিল পয়েন্ট অবশেষে খুঁজে পাওয়া যায়। পরবর্তী সময় কী হবে সেটা সম্পূর্ণ রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। তবে এই সাফল্য একটা বড়ো আবিষ্কার তাতে সন্দেহ নেই।


You might also like!