West Bengal

2 years ago

Election commission website glitch:নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিপত্তি

Election commission website glitch
Election commission website glitch

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গণনার দিন রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিপত্তি। খুলছে না রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট। কমিশনের ওয়েবসাইটে আপডেট হচ্ছে না ভোটের ফল।

নির্বাচনের ফল ঘোষণার দিন যার উপর সবথেকে বেশি নির্ভর করতে হয় তা হল নির্বাচনের কমিশনের সরকারি ওয়েবসাইট। কিন্তু এদিন সকাল থেকে সমস্যা হয় ওয়েবসাইটে। প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি তারপর জেলা পরিষদের গণনা হওয়ার কথা।

দেখা যায়, স্লথ গতি ওয়েবসাইটের। এমনকী কমিশনের এই ওয়েবসাইটে আপডেট হচ্ছে না ভোটের ফল। বিভিন্ন জায়গা থেকেই এমন খবর পাওয়া যায়। কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ফল সংক্রান্ত তথ্য পাচ্ছেন কমিশনের আধিকারিকরা। যদিও বাইরে থেকে এই ওয়েবসাইট খোলা বা তথ্য নেওয়া পাওয়া যাবে না।



You might also like!