West Bengal

3 years ago

Anubrata Mondal : মেমোয় অনুব্রত সই না করায় দিল্লি ছুটলেন ইডি-র গোয়েন্দারা

Anubrata Mondal
Anubrata Mondal

 

কলকাতা, ১৮ নভেম্বর  : অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবার আসানসোল জেল থেকে গ্রেফতারের পর শুক্রবার দিল্লির আদালতে ছুটলেন ইডি আধিকারিকরা। কারণ ইডির ‘অ্যারেস্ট মেমো’তে সই করেননি বীরভূমের কেষ্ট। তাই দিল্লির আদালত থেকে ওয়ারেন্ট নিয়ে অনুব্রতকে রাজধানীতে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আসানসোল জেলে অনুব্রত মণ্ডলকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জেরা করার পর গ্রেফতার করা হয়। কিন্তু ইডির দাবি, বৃহস্পতিবার ‘অ্যারেস্ট মেমো’তে সই করেননি কেষ্ট। আর তাই পরিস্থিতি প্রতিকূল দেখে আসানসোলের আদালতে না গিয়ে ইডির গোয়েন্দারা সোজা দিল্লি রওনা দিয়েছেন। সেখানে আদালতে অনুব্রতের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করার আবেদন জানাবে ইডি।

ওয়ারেন্ট জারি করে তাঁকে দিল্লি নিয়ে যাবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন গোয়েন্দারা।

You might also like!