Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Assam: লখিমপুরে পুলিশ দলের ওপর হামলা মাদক কারবারিদের, আহত মহিলা সহ দুই, আটক ৫০

Drug dealers attack on police team in Lakhimpur, 2 including women injured, 50 arrested
Drug dealers attack on police team in Lakhimpur, 2 including women injured, 50 arrested

 

লখিমপুর (অসম), ৭ সেপ্টেম্বর  : মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের দল। দুষ্কৃতীদের হামলায় আহত হয়েছেন মাদক কারবারির স্ত্রী ও এক পুলিশ কর্মী। কর্তব্যরত পুলিশের ওপর হামলার দায়ে এখন পর্যন্ত ৫০ জনকে আটক করা হয়েছে। হামলার ঘটনা গতকাল রাতে লখিমপুর জেলার অন্তর্গত বিহপুরিয়ার বঙালমরা ২ নম্বর আহমেদপুরের দলনিরপাড় গ্রামে সংঘটিত হয়েছে।

জানা গেছে, ধৃত এক মাদক পাচারকারীকে সঙ্গে নিয়ে তার সাঁকরেদকে পাকরাও করতে গতকাল বুধবার রাতে আহমেদপুরের দলনিরপাড় গ্রামে সাদা পোশাকে হানা দিয়েছিল পুলিশের দল। অভিযুক্ত মাদক কারবারি সাদ্দাম হুসেন ওরফে বিলায়তকে ধরেও ফেলে পুলিশ। তখন পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে বসে বিলায়েতের পরিবারের সদস্যরা। তাদেরই একজন যে জওয়ানের কবজায় ছিল সাদ্দাম, তাঁকে দাঁত ফুটিয়ে কামড়ে ধরে। ইত্যবসরে সুযোগ বুঝে জওয়ানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায় সাদ্দাম হুসেন।

এদিকে হামলার সময় মাদক কারবারি সাদ্দামের অন্তঃসত্ত্বা স্ত্রী ওয়াহিদা বেগম গুরুতরভাবে ঘায়েল হয়েছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

ঘটনার পর বিশাল পুলিশ ও নিরাপত্তা বাহিনী নিয়ে পলাতক সাদ্দাম হুসেনকে খোঁজে বের করতে ময়দানে নামেন লখিমপুরের দাবাং পুলিশ সুপার আনন্দ মিশ্ৰ। তাঁর নেতৃত্বাধীন পুলিশ ঘটনাস্থল দলনিরপাড় গ্রাম থেকে প্রায় ৫০ জনকে আটক করে পৃথক পৃথক কয়েকটি থানা যথাক্রমে বঙালমরা, বিহপুরিয়া, ধলপুর, নাওবৈচা, লালুকে রেখেছে।


You might also like!