Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Balurghat calls for bandh in protest of Kurmids: অ-আদিবাসী ক্ষত্রিয় কুর্মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতি করা হচ্ছে, প্রতিবাদে বনধের ডাক বালুরঘাটে

Tribal organizations call for bandh, alleging that tribal history is being distorted by Kurmis
Tribal organizations call for bandh, alleging that tribal history is being distorted by Kurmis

 

বালুরঘাট, ৮ জুন : অ-আদিবাসী ক্ষত্রিয় কুর্মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতি করা হচ্ছে। পাশাপাশি সরকারি মদতে সিআরআই-র রিপোর্টের পরিবর্তনের মাধ্যমে কুর্মিদের এসটি তালিকাভুক্তকরণ করা হচ্ছে। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এর প্রতিবাদে সরব হয়েছে। এই সংগঠনের তরফে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে পালিত হচ্ছে বনধ।

এদিন সকাল থেকেই আদিবাসীদের ডাকা বনধে বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড চত্বর কোনও বেসরকারি বাস চলাচল করছে না। ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। এদিকে কিছু সরকারি বাস সকাল ৬টার আগে চলাচল করলেও তারপরে আর চলাচল করতে দেখা যায়নি। বনধ সফল করতে এদিন বালুরঘাট হিলি মোড়, থানা মোড় সহ জেলার বিভিন্ন এলাকায় পিকেটিং করতে দেখা যায় বনধ সমর্থনকারীদের। অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট শহর সহ জেলাজুড়ে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। যদিও বনধের আওতার বাইরে রাখা হয়েছে বিভিন্ন জরুরি পরিষেবা। তবে বনধ সমর্থনকারীদের দাবি, এদিন সকাল থেকেই সর্বাত্মকভাবে বনধ সফল হয়েছে।

You might also like!