West Bengal

3 years ago

Dilip Ghosh on Amartya Sen: বিশ্বভারতীর জমিজট, অমর্ত্য সেনকে তোপ দিলীপের

Dilip Ghosh to Amartya Sen
Dilip Ghosh to Amartya Sen

 

কলকাতা, ১৯ এপ্রিল  : “এক টুকরো জমির জন্য নিজেকে ছোট করছেন।” জমিজট প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। অর্মত্য সেন আর বিশ্বভারতীর দ্বন্দ্ব প্রসঙ্গে বুধবার দিলীপবাবু সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি অর্থাৎ প্রতীচীর জমি নিয়ে বিশ্বভারতীর সঙ্গে অশান্তি দীর্ঘদিনের। সমস্যার কেন্দ্রে ১৩ ডেসিবেল জমি। বিশ্বভারতীর দাবি, ওই জমি অন্যায়ভাবে দখল করে রেখেছেন অমর্ত্য সেন। এদিকে নোবেলজয়ীর দাবি, এই সম্পত্তি তাঁর পৈতৃক। জল গড়ায় আদালত পর্যন্ত। জমি নিয়ে জটিলতা এখনও জারি।

এরই মাঝে বুধবার সকালেও ইকোপার্কে দিলীপ ঘোষ বললেন, “উনি জানেন, উনি বেআইনিভাবে আছেন। এক-দুকাঠা জমিটা ফ্যাক্টর না। যাকে নিয়ে আলোচনা হচ্ছে, তিনি বাংলার প্রতীক। ওনার আর পাওয়ার কিছু নেই। বয়স হয়েছে। ভোগ করারও কিছু নেই। তাহলে কেন এক টুকরো জমি নিয়ে নিজেকে ছোট করছেন? কেন অসম্মানিত হচ্ছেন?

দিলীপবাবুর কথায়, “অমর্ত্য সেনের বিশ্বভারতীকে বলা উচিৎ ছিল আপনারা আসুন। মেপে জমি নিয়ে নিন। উনি মুখ্যমন্ত্রীকেও এর মধ্যে জড়ালেন।” এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, “যেখানে দুর্নীতি, সেখানে মুখ্যমন্ত্রী। বাংলার মাথা হেঁট হয়ে যাচ্ছে।”

পালটা দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, “অমর্ত্য সেন জুন মাসে বিশ্বভারতীর সঙ্গে বসতে চেয়েছিলেন। তার আগেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিশ্বভারতী তাঁকে উচ্ছেদের চেষ্টা করছে। এটা নিন্দনীয়।”


You might also like!