West Bengal

3 years ago

Dilip Ghosh : আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রহস্য রয়েছে, মনে করেন দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১৯ ডিসেম্বর  : আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রহস্য রয়েছে বলে মনে করেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার সকালে নিউটাউনের প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে দিলীপ ঘোষ বলেন, “এতো জায়গায় কম্বল দেওয়া হয়। কিছু ঘটেনা। এখানে হল। রহস্য থাকতে পারে। অনেকে চিৎকার করছেন। তদন্ত করে দেখা উচিৎ।”

উল্লেখ্য, গত বুধবার আসানসোলের শিবসেবা অনুষ্ঠানে কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি প্রথমে কয়েকজনের হাতে কম্বল তুলে দেন। তারপর সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর বিশৃঙ্খলা তৈরি হয়। পদপিষ্ট হয়ে এক শিশু-সহ তিন জনের মৃত্যু ঘটে। এরপরই স্বাভাবিকভাবে এই নিয়ে প্রশ্নের মুখে পড়েন দিলীপ ঘোষ। দিলীপের বক্তব্য ছিল, “দান খয়রাতি মানবতার অপমান। কিছু পাওয়ার লোভ দেখিয়ে মানুষকে টেনে আনা আমি সমর্থন করি না। গরীবকে সাহায্য করার অন্য নানারকম উপায় আছে। আরও সতর্ক হওয়া উচিৎ ছিল।” এরপরই অবশ্য দিলীপ ঘোষ বলেন, “আপনারা(মিডিয়া) আপনাদের প্রয়োজন মত এই তরজা বাড়ান কমান। আমরা একই পার্টি। একই আদর্শ। নিজের কথা যে যার নিজের মত বলেন।”


You might also like!