
কলকাতা, ১৭ জুলাই : “চাঁদ থেকে আচ্ছে দিন দেখে আসুন। আপনি তো বিদেশ ঘুরতে ভালবাসেন। নরেন্দ্র মোদীকে এভাবে কটাক্ষ করায় তৃণমূলের অন্যতম রাজ্য নেতা দেবাংশু ভট্টাচার্যকে এক হাত নিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার দিলীপবাবু ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় বলেন, “ওদের (তৃণমূল) যদি কেউ বিদেশে না ডাকে, আমরা কি করব বলুন? মমতা একবার টাকাপয়সা খরচ করে হল্যান্ড থেকে পুরস্কার নিয়েছিলেন। কেউ ডাকে না। ওদের সঙ্গে যে বসবে সে বদনাম হয়ে যাবে। দুর্নীতির কাদা গায়ে লেগে যাবে। এখানকার বিরোধি ঐক্য পার্টিগুলোও ভাবছে ওদের নেব কি নেব না। মমতা খেতে বসলে তার পাশে কে বসবে ঠিক করতে পারছে না। ভাবছে, যদি ছবি উঠে যায়, আমার বদনাম হয়ে যাবে। সেই পার্টির কোন নেতা কি বলল, তা নিয়ে বেশি ভাবার দরকার নেই।”
