West Bengal

3 years ago

Didir suraksha kabach : ক্যানিংয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির সূচনা, মানুষের সাহায্যকেই অগ্রাধিকার বিধায়ক পরেশের

Didir suraksha kabach inagurated
Didir suraksha kabach inagurated

 

ক্যানিং, ৫ জানুয়ারি : কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রী-সহ মোট ১৫টি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা এলাকার সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে নতুন কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। কিছু দিন আগে কলকাতার নজরুল মঞ্চে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলায় কাজ শুরু করে দিয়েছেন বিধায়ক ও জন প্রতিনিধিরা।

বৃহস্পতিবার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস এই কর্মসূচির সূচনা করেন। এলাকার সমস্ত জন প্রতিনিধি ও নেতৃত্বকে সঙ্গে নিয়ে। সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা যাতে এলাকার সাধারণ মানুষ সঠিক ভাবে পেতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার বার্তা দেন বিধায়ক। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই যাতে বাংলার দশ কোটি মানুষ রাজ্য সরকারের সমস্ত সরকারি প্রকল্পের যথাযথ সুবিধা পেতে পারেন, সেই কারণে এই দিদির সুরক্ষা কবচ কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছবে তৃণমূল।


You might also like!