West Bengal

2 years ago

Asian Highway Accident:এশিয়ান হাইওয়ে টু-তে দুর্ঘটনা, পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

Accident on Asian Highway 2, old woman dies after being hit by a pickup van
Accident on Asian Highway 2, old woman dies after being hit by a pickup van

 

নকশালবাড়ি, ২২ জুলাই : এশিয়ান হাইওয়ে টু-তে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে নকশালবাড়ি-রথখোলা এশিয়ান হাইওয়ে টু-তে। মৃতার নাম পূষা মণ্ডল (৬০)। তাঁর বাড়ি দক্ষিণ রথখোলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে ওই বৃদ্ধা রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।



You might also like!