West Bengal

3 years ago

Baruipur : বারুইপুরে রাস্তার পাশে পুলিশ কর্মীর দেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা

dead body of a police found in baruipur
dead body of a police found in baruipur

 

বারুইপুর, ৮ ফেব্রুয়ারি : রাস্তার পাশ থেকে পুলিশ কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বুধবার সকালে বারুইপুর থানায় ফোন করে জানানো হয়, বারুইপুর-জয়নগর রোডের কীর্তনখোলা মহাশ্মশানের কাছে রাস্তার পাশে এক এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ।

মৃত ব্যক্তির নাম দিগম্বর সোরেন। তিনি বারুইপুর পুলিশ জেলার কর্মরত পুলিশ কর্মী। মৃত পুলিশ কনস্টেবল দিগম্বর সোরেনের বাড়ি হুগলির পান্ডুয়াতে। বারুইপুর থানার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং ছিল ওই পুলিশ কর্মীর। দেহটি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে বারুইপুর থানার পুলিশ। কনস্টেবল দিগম্বর সোরেনকে কেউ খুন করল নাকি নিছকই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। 

You might also like!