Breaking News
 
Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু Kolkata Police :হাতবদল হতেই পরিচয় বদল! কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে অপসারিত ‘দিদি’, জায়গা নিলেন ‘দাদা’ West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

 

West Bengal

2 years ago

Higher secondary 2024: পিছোবে উচ্চমাধ্যমিকে ফর্ম ভরার দিন! আশ্বাস সংসদ সভাপতির

Higher secondary 2024 (Symbolic Picture)
Higher secondary 2024 (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৬ ডিসেম্বর উচ্চমাধ্যমিকে ফর্ম ফিল আপ করার শেষ তারিখ। এদিকে টেস্টের  খাতা দেখা শেষ হয়নি একাংশ স্কুলের। এমতাবস্থায় শিক্ষকদের একাংশ ফর্ম পূরণের তারিখ পিছনোর আর্জি করেছেন। এবার সেই আর্জিই শুনল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ‘ফর্ম পূরণের শেষ তারিখ পিছনো হবে। সব দিক খতিয়ে দেখে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই দিন জানান, ‘অ্যাডমিট কার্ড পেতে এই ফর্ম ভরা জরুরি। ১৬ ডিসেম্বর তার শেষ তারিখ ছিল। কিন্তু সার্ভারে নানা সমস্যা হচ্ছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট টিমের সঙ্গে মিটিং হবে খুব শিগগিরই। তার পর ফর্ম ভরার শেষ তারিখ পিছনো হবে। সেটা চূড়ান্ত হয়ে গিয়েছে।' কবে পর্যন্ত ফর্ম ভরতে পারবে পড়ুয়ারা? চিরঞ্জীববাবু বলেন, ‘সার্ভার ঠিক না হলে বলা যাচ্ছে না। কবে ঠিক হচ্ছে তার উপর নির্ভর করছে। তাই এখনও তারিখ ঠিক হয়নি।

You might also like!