West Bengal

3 years ago

Darjeeling : দার্জিলিংয়ের নতুন পুরপ্রধান নির্বাচন

Darjeeling municipality
Darjeeling municipality

 

দার্জিলিং, ১৬ জানুয়ারি  : দার্জিলিং পুরসভার পুরপ্রধান নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোর ছয়টা থেকে রাত দশটা অবধি পুরসভা চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

দার্জিলিং পুরসভায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ১৬ জন কাউন্সিলর ভোটদানের জন্য এসে হাজির হন। রবিবারই ‘গণতন্ত্র বাচাও’এর ডাক দিয়ে হামরো পার্টির অজয় এডওয়ার্ড, গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং, সদ্য তৃণমূল ছাড়া বিনয় তামাংসহ পাহাড়ের একগুচ্ছ নেতা সভা করেন। উল্লেখ্য, দীপেন ঠাকুরিই কিছুদিন আগে হামরো পার্টি থেকে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগদান করেছিলেন।

প্রত্যেকেই গোর্খা অস্তিত্বকে বাঁচানোর ডাক দিয়েছেন এবং সবাইকে একজোট হয়ে আলাদা রাজ্যের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান। বিমল গুরুং সভামঞ্চে থেকেই গোর্খাল্যান্ডের দাবি তুলে স্পষ্ট জানিয়ে দেন, তিনি তৃণমূলের বা বিজেপির সঙ্গে নেই। তিনি গোর্খাল্যান্ডের পক্ষে এবং তিনি আশা করেন ২০২৪-এর আগেই কেন্দ্রীয় সরকার পাহাড় ইস্যুতে পদক্ষেপ নেবে। পাহাড়ের এই ওজনদার নেতাদের সভায় কর্মী-সমর্থকদের তেমন ভিড় চোখে পড়েনি। অপরদিকে রবিবারই দার্জিলিং পুরসভার সকল কাউন্সিলরকে নিয়ে সভা করে নতুনভাবে দার্জিলিং গড়ার আহ্বান জানিয়েছেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা।


You might also like!