West Bengal

3 years ago

WB DA Case : আবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, চলতি মাসেই হবে পরবর্তী শুনানি

Supreme Court of India
Supreme Court of India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ষষ্ঠবারের জন্য পিছিয়ে গেল  ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টের তরফে আপাতত মামলাটির শুনানি স্থগিত রাখা হয়েছে।দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ডিএ মামলার পরবর্তী শুনানি হবে ২৪ এপ্রিল।

উল্লেখ্য,গত বছরের ৫ ডিসেম্বর ডিএ মামলার প্রথম শুনানির দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন শুনানি হয়নি। এর পর আরও তিন বার পিছিয়ে যায় শুনানি। অবশেষে গত ২১ মার্চ এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে মামলাটির শুনানি আবার স্থগিত রাখা হয়। এর পর মামলার শুনানি পিছিয়ে ১১ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার ধার্য করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি আবার পিছিয়ে দেয়। 

২০২২ সালের মে মাসে রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। রাজ্যের যুক্তি, হাই কোর্টের সিদ্ধান্ত মেনে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় হবে। যা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে বহন করা কঠিন। রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবী দাবি করেন, বকেয়া ডিএ দিতে হলে রাজ্যের উপর বিশাল অঙ্কের আর্থিক বোঝা চাপবে। কিন্তু ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকার। এর থেকে তাঁদের কখনওই বঞ্চিত করা যাবে না। এর পরই  ডিসেম্বর মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে উঠলেও এর শুনানি বার বার পিছিয়ে গিয়েছে। 

You might also like!